উত্তরদিনাজপুর

বেসরকারি বাস থেকে উদ্ধার দুই বস্তা গাজা, চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকায়

গোপন সুত্রের খবরের ভিত্তিতে বেসকারি বাস থেকে দুই বস্তা গাজা উদ্ধার করলো পুলিশ। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকায়। 

        পুলিশ সুত্রে জানা যায়, চোপড়া রাচী গামী একটি বেসরকারি বাস যখন ৩১ নং জাতীয় সড়কের উপর দিয়ে যাচ্ছিল সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে ক্রাইম ব্রাঞ্চের অফিসার তরুণ কর্মকারের নেতৃত্বে পুলিশ হানা দিয়ে বাস থেকে ২ টি বস্তা উদ্ধার করে। দেখা যায় সেই দুই বস্তায় রয়েছে প্রায় ৫০ কেজি গাজা। ঘটনায় বাসের ড্রাইভার ও খালাসি কে আটক করেছে চোপড়া থানার পুলিশ। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ক্রাইম ব্রাঞ্চ ঘটনার তদন্তে নেমেছে। দুই বস্তা গাজা কোথা থেকে কোথায় যাচ্ছিল। এবং এই কাজে কারা জরিত। তা জানতে তদন্তে নেমেছে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা বলে খবর।